মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: ময়মনসিংহ সাহিত্য সংসদের ৪৫ বছরের ঐতিহ্যবাহী মুক্তমঞ্চ প্রশাসনের মাধ্যমে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নেত্রকোনা সাহিত্য সমাজ।
রবিবার (৪ মে ২০২৫) দুপুরে নেত্রকোনা পাবলিক লাইব্রেরির খালেদদাদ চৌধুরী মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। সঞ্চালনা করেন সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানবীর জাহান চৌধুরী।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি আজহারুল ইসলাম হিরু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ছড়াকার ও সাংবাদিক সঞ্চয় সরকার এবং কবি এনামুল হক পলাশ।
বক্তারা বলেন, “ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র এই মুক্তমঞ্চটি গুড়িয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” তারা অবিলম্বে মুক্তমঞ্চটি পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রশাসন যদি দ্রুত এই মুক্তমঞ্চ পুনর্নির্মাণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ অন্যায় প্রতিহত করা হবে।”
মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments