আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গাছ বিক্রির বিষয়ে কথা বলাকে কেন্দ্র করে মোছাঃ মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাই, ভাবি ও ভাতিজির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মর্জিনা ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মর্জিনা খাতুন ও অভিযুক্তরা ঝিনাইগাতী উপজেলার বনগাঁও নয়াপাড়া এলাকায় পাশাপাশি বসবাস করেন। পূর্ববিরোধের জের ধরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মর্জিনার মা ও মর্জিনা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন, যা আদালতে বিচারাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে বনগাঁও নয়াপাড়া এলাকায় সাক্ষী ইব্রাহিমের মিলের সামনে রাস্তায় মর্জিনা তার কাঠের বাগানের গাছ বিক্রির বিষয়ে কথা বলছিলেন। এ সময় অভিযুক্ত আব্দুল মোতালেব মোক্কাদুল (৪৫), তার স্ত্রী মোছাঃ শিউলী খাতুন (৪০) ও মেয়ে মোছাঃ মুক্তি (২২) সেখানে গিয়ে গাছ বিক্রি করছেন কেন, এ নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। মর্জিনা গালিগালাজের প্রতিবাদ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তার মাথা, ঘাড়, পাঁজর, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম হন। তার চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরে অভিযুক্তরা চলে যাওয়ার সময় মর্জিনাকে রাস্তা বা বাড়িতে একা পেলে আরও মারধর, খুন-জখম এবং লাশ গুম করার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাতনামা অটোরিকশায় মর্জিনাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মোছাঃ মর্জিনা খাতুন ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার আইনগত দিক তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments