নজরুল ইসলাম, তালা প্রতিনিধি: তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিসআলীসহ ৭ নেতাকমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যায় তালার ইসলামকাটি ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ আলির বাড়িতে দাওয়াত খাওয়ার একটি অনুষ্ঠান চলছিল। এসময় পুলিশ যেয়ে সেখান থেকে ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন,সেক্রেটারী আজহারুল ইসলামসহ ৫ জনক গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নাশকতা সৃষ্টির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল অফিস: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন।সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে গত ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের বলে জানা গেছে। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।আজ মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
সব মন্তব্য
No Comments