ডেস্ক রিপোর্ট: মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী মো: আতিকুর রহমান খানের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।
অভিযােগে জানাগেছে, সংশ্লিষ্ট মােঃ আতিকুর রহমান খানের বিরুদ্ধে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অন্যান্য ব্যক্তির যােগসাজশে স্কুলে শিক্ষার্থী ভর্তির বিনিময়ে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযােগ অনুসন্ধান চলমান থাকায় দুদকের সহকারী পরিচালক অনুসন্ধানকারী কর্মকর্তা মাহবুবুল আলম তার আবেদনে উল্লেখ করেন।
অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনে আরাে উল্লেখ করেন যে, অভিযুক্ত ব্যক্তির নামে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে ২৬টি, প্রাইম ব্যাংক লিমিটেডে ২৯ টি, ঢাকা ব্যাংক লিমিটেডে ১০টি, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে ১০টি ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডে ৩টি সহ ১৫টি ব্যাংকে মােট ৯৭টি একাউন্টে ৬ বছরে মােট ১১০ কোটি টাকা লেনদেন হয়েছে, বনশ্রীর মসজিদ মার্কেটের সাথে বিশ্বাস লাইব্রেরী নামে তার বিশাল বইয়ের দোকান আছে, আফতাবনগর ‘ৰি' ব্লকের ৩৪ নং প্লটটিতে বিশ্বাস বাজার নামে তার সুপারশপ রয়েছে, ভিশন-৭১ নামে তার আছে রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান, এবং আফতাবনগর ও বনশ্রীতে তার ৫টি বাড়ী আছে; যা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় ও মানিলন্ডারিং প্রতিরােধ আইন, ২০১২ ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযােগ্য অপরাধ বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছ মর্মে অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন।
আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments