বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন দিনাজ - ৩০ এর,ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ও সুধীজনরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
উক্ত নির্বাচনে ৯ টি পদে নির্বাচনের কথা থাকলেও আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় । সভাপতি পদে একাধিক প্রার্থী থাকার কারণে সাধারণ ভোটারদের নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে প্রদীপ সাহা আনারস প্রতীকে ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন বসাক ছাতা প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। মোট ভোটার সংখ্যা ২২৬ ,ভোটের উপস্থিতি ২১৬ অনুপস্থিত ১০ভোট, বাতিল ২ভোট।
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেনঃ- সহ- সভাপতি আনন্দ বসাক, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অমল বসাক, অর্থ সম্পাদক - সাগর কুমার সাহা, দপ্তর সম্পাদক- রেজাউল করিম, প্রচার সম্পাদক সুমন চন্দ্র রায়, কার্যকরী সদস্য বিপুল বসাক ।
ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার বেলাল উদ্দীন সরকার, নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ৯ জন বিজয়ী প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করেন। সুষ্ঠু সুন্দর এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments