এসআই শফিক: কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে কোটাবিরোধীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, রাজপথ যখন থমথমে তখন পাঁচ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে স্লোগান দিলেন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। মঙ্গলবার ও সোমবার রাত ১১টার দিকে রাজধানীর গুলিস্তানের সুটি করপোরেশন রোড এলাকায় তাকে স্লোগান ধরতে দেখা যায়। সিটি রোডে পাঁচ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে সতর্ক আছেন এই যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এসময় তাকে স্লোগান ধরতে দেখা যায়।
‘মুক্তিযোদ্ধা স্মরণে ভয় করি না মরনে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, ৭১এর হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, রাজাকারের প্রেতাত্মারা হুসিয়ার সাবধান’ সহ নানান স্লোগান দিচ্ছেন তিনি। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি হারুন অর রশিদ, আলী আকবর বাবুল, মহসিন মাহমুদ, মুরসালিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মোহাম্মদ মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডলির সদস্য আশিকুর রহমান নাদিম, সাইফুল ইসলাম আকতার, মনিরুজ্জামান চৌধুরী, গোফরান গাজী, আবুল কাশেম খা, সুজাউদ্দিন হারুন সহ হাজার হাজার তৃনমুলের নেতাকর্মী। নাম প্রকাশ না করে এক যুবলীগ নেতা জানান, দল ও নেত্রীর প্রশ্নে আপোষহীন সম্রাট ভাই। যেহুতু এখন স্বাধীনতা বিরোধিরা ছাত্রদের আন্দোলন ছিনতাই করে নিয়েছে, এখন তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাই সম্রাট ভাই ঘরে বসে থাকার লোক না। যুবলীগের নেতাকর্মীদের নিয়ে রাতেও মাঠে আছেন।
এরআগে গত বছরের ২১ শে আগস্টে রাজধানীতে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ওইদিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় আসেন দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে বিশাল কর্মীবাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট। এসময় প্রেস ক্লাব, হাইকোর্ট চত্বরে প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট স্লোগান দিতেও দেখা গেছে। এসময় সম্রাটসহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাতে গেছে। ইসমাইল চৌধুরীর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশগুলোতে সম্প্রতি মাথায় লাল-সবুজের পতাকা, কখনো কালো কাপড় বেঁধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে জঙ্গিবাদ, মৌলবাদের আস্তানা রাখব না’ ইত্যাদি স্লোগানে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। নেতাকর্মীরাও সম্রাটকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কোটা বিরোধী আন্দোলন প্রতিরোধে মাঠে থাকা আওয়ামী লীগ-যুবলীগ নেতা-কর্মীরা বলেন, ইসমাইল চৌধুরী সম্রাটকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু রাজপথের কর্মী সম্রাটকে দূরে সরিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু আদর্শের কর্মী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে সকল অপশক্তিকে রাজপথে রুখে দিতে সম্রাট মাঠে নেমেছেন। তারা বলছেন, বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। বঙ্গবন্ধুকন্যার ভ্যানগার্ড হিসেবে রাজপথে অবস্থান নিয়ে আবারো নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments