চট্টগ্রাম অফিস: প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালি নাটক ‘প্রাচ্যে’র নির্বাকরূপ (মাইমোড্রামা) মঞ্চস্থ হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যয়া চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে এ মঞ্চায়নের আয়োজন করা হয়।
বেহুলা-লক্ষিন্দরের বিপরীত কাহিনী ‘প্রাচ্যে’র সয়ফর-নোলকের আখ্যান। বাসর রাতে নোলক সর্প দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওঝা-বিষবৈধ্য ডেকেও তাকে আর বাঁচানো যায় না। এদিকে সয়ফর সাপের সন্ধানে স্বর্গ-মত্য একাকার করে ফেলে। একসময় সয়ফর সাপের সন্ধান পায় কিন্তু বাধা হয়ে দাড়ায় বুড়ো দাদি। এই সাপ বাস্তুসাপ, ঘরের লক্ষ্মী, বাড়ি পাহাড়া দেয়... তাকে মারতে হয় না। ঋণের দায়ে জর্জরিত সয়ফর জমি বন্ধকের টাকায় বউ ঘরে আনে। জমি আর বউ হারিয়ে এখন তার আশা-আকাঙ্খা আর বেঁচে থাকা সবই দরিদ্রের দুষ্ট চক্রে বন্দী হয়ে পড়ে। আড়াই ঘন্টার নাটকটিকে ৩৫ মিনিটে উপস্থাপন বেশ চ্যালেঞ্জিং। নির্বাকতার মাঝে কয়েকটি দৃশ্যে বর্ণনাত্মক রীতির অনুসরণ করা হয়।
‘প্রাচ্য’ নাটকটির নির্বাকরূপ ও নির্দেশনা দিয়েছেন রিজোয়ান রাজন। আবহ সঙ্গীতে শিমুল ইউসুফ, রাজ ঘোষ ও শাকুর শাহরিয়ার, আবহ প্রক্ষেপণে জান্নাতুল পিংকি, আলোক পরিকল্পনায় মো. মুরাদ হাসান, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা ও কোরিওগ্রাফিতে সাজেদা সাজু। অভিনয়ে রাজন, সাজু, দীপান্বিতা চৌধুরী, সায়েম উদ্দিন ও মেজবাহ চৌধুরী।
প্রদর্শনীর পূর্বে সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের সাথে চট্টগ্রামের মূকাভিনয়শিল্পীরা প্রাণবন্ত আড্ডার আয়োজন করে। আড্ডার ফাঁকে রিজোয়ান রাজন দেশ-বিদেশের মূকাভিনয়ের গতি প্রকৃতি ও ভবিষ্যত মূকাভিনয় চর্চা নিয়ে নির্মোহ আলোচনা করেন।
আয়োজনের শুরুতে এই শহরের পরিচিতমুখ সমাজসেবক হাসান মারুফ রুমি শুভেচ্ছা বক্তব্য দেন। দ্বিতীয়া বিশ্বাস গান ও আঁখি আক্তার আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেজবাহ চৌধুরী।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments