স্টাফ রিপোটার: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার, বাজেটে অনুৎপাদনশীলখাতে ব্যয় কমিয়ে শিক্ষা-স্বাস্থ্য, কৃষি-সামাজিক সুরক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্য্যোগে আজ ১৬ জুন বিকেল ৪:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড, নূরহোসেন স্কোয়ার, গুলিস্তান হয়ে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, বিজয়নগর ঘুরে সেগুনবাগিচাস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি শ্রমিক নেতা ওসমান আলী, মহিলা ফোরামের নেতা রুখসানা আফরোজ আশা, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ৯০ দশমিক ২ শতাংশ মানুষ তাদের খাদ্যভ্যাস পাল্টে ফেলেছে। বাজারের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন এক দুর্বিসহ অবস্থায় নামিয়ে এনেছে। টিসিবির ট্রাকের পেছনে প্রতিদিন কয়েকশত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছে। কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎকে ঋণ ও ভর্তুকি নির্ভর করা হয়েছে। ফলে মানুষ এখন ৮ বছর আগের তুলনায় চারগুন দামে বিদ্যুৎ কিনছেন। জনগণের দীর্ঘদিনের দাবি নবায়নযোগ্য জ্বালানির পথে না গিয়ে জীবন্ম জ্বালানি নির্ভর হওয়ায় সংকট তীব্র হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার অত্যাবশ্যকীয় বিল এনে শ্রমিকদের অধিকার আদায়ের শেষ হাতিয়ার ধর্মঘট করার অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত করছে। ১৯৫২ সালের এবং ১৯৫৮ সালের পুরোনো আইনকে নতুন করে ফিরিয়ে এনে ব্রিটিশ এবং পাকিস্তানি শাসকদের পথে হাঁটছে। এই আইন ৭ কোটি ৩৪ লাখ শ্রমিকের অর্জিত অধিকারের ওপর হস্তক্ষেপ যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
নেতৃবৃন্দ আরও বলেন, চাল, তেলসহ সকল নিত্যপণ্য দফায় দফায় বাড়ছে। এতে মানুষের জীবনে চরম সংকট নেমে এসেছে। শতকতা ৬৮ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবারের বাজেটে সরকার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজি সুরক্ষাখাতসহ উৎপাদনমুখী খাতগুলোতে বরাদ্দ না বাড়িয়ে সামরিক ও প্রতিরক্ষার মতো অনুৎপাদনশীল খাতগুলোয় বরাদ্দ বাড়িয়েছে। করের আওতা সম্প্রসারণ করে জনগণের উপর ভোগান্তির মাত্রা আরো বাড়িয়েছে। সবচেয়ে বিপদে আছে শ্রমজীবী মানুষ। তাদের আয় বাড়েনি কিন্তু খরচ অনেক বেড়েছে। শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ের শেষ অস্ত্র ধর্মঘট। কিন্তু অত্যাবশ্যক পরিষেবা বিলের মাধ্যমে সরকার শ্রকিদের শেষ অস্ত্রটাও কেড়ে নিচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হওয়া সম্ভব নয়, তা আমরা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়েও বুঝতে পারি। সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন বরিশালের একজন প্রার্থী আহত হলে বলেন, ‘তিনি তো ইন্তেকাল করেননি’। এই অথর্ব সিইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কোনভাবেই সম্ভব নয়। সেজন্য আমরা বর্তমান সরকারের পদত্যাগ চাই এবং নির্দলীয় তদারকি সরকারের অধিনে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাই।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments