ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি কুয়ায় পড়ে ৯ কিশোরী ও ৪ নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুলিশ জানিয়েছে, এই নারীরা 'গায়ে হলুদ' অনুষ্ঠানের জন্য একটি ঢাকা কুয়ার উপর এবং তার চারপাশে জড়ো হয়েছিল। এই অনুষ্ঠানটিকে কুশিনগর জেলার নওবিয়া নওরঙ্গপুর এলাকায় স্থানীয়ভাবে 'মাটকোদভা' বলা হয়। হঠাৎ, কুয়োর ঢাকনা নারীদের ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। এতে কয়েকজন নারী কুয়ার ভেতরে পড়ে যায়।
প্রাথমিকভাবে জানা যায়, নয় নাবালিকাসহ মোট ১৩ জনের মৃত্যু হয়।
খবরে বলা হয়, ওই মর্মান্তিক ঘটনায় আরও অনেক নারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
এদিকে নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেন, ‘উত্তরপ্রদেশের কুশিনগরে দুর্ঘটনা হৃদয় বিদারক। যারা এতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments