স্টাফ রিপোটার: ১৯৭৪ সালের ১৭ মার্চ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মিন্টু রোডের বাসভবনে জাসদের শান্তিপুর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তৎকালীন রক্ষীবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে নিহত শহীদ জাফর, জাহাঙ্গীর, সফিউল্লাহ, মোজাম্মেল, প্রদীপ চন্দ্র, মাহফুজউল্লাহসহ জাসদের শহীদ নেতা-কর্মীদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১৭ মার্চ শুক্রবার বিকাল ৬টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে স্মরণ, শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে। জাসদ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে ১৭ মার্চের জাসদের শহীদ নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাসদ ছাত্রলীগ সাবেক সভাপতি আহসান হাবীব শামিম, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, জাসদ নেতা হুমায়ুন সর্দার, নুরতাজ পারভিন, উত্তম দাস প্রমূখ।
এরপর সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণে নেতৃবৃন্দ ১৭ মার্চের জাসদের শহীদ নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাসদ সব সময়ই জাতীয় প্রয়োজন ও দেশের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক নীতি-কৌশল নির্ধারণ করে। জাসদের নেতা-কর্মীরা দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতে দ্বিধা করে না। তারা বলেন, জাসদ দেশের প্রয়োজনে, জাতীয় প্রয়েজনেই ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ ও বাকশাল সরকারের বিরুদ্ধে প্রকাশ্য রাজনৈতিক অবস্থান গ্রহণ করে গণআন্দোলন পরিচালনা করেছিল। জাসদ ২০০১ সালের পর থেকে দেশের প্রয়োজন, জাতীয় প্রয়োজনেই ইসলামী রাষ্ট্র, খেলাফত, শরিয়া আইন কায়েমের জন্য ধর্মান্ধ-মৌলবাদী-জঙ্গীবাদী-সাম্প্রদায়িক শক্তি ও তাদের রাজনৈতিক পার্টনার বিএনপি-জামাতের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগের সাথে কৌশলগত রাজনৈতিক ঐক্য করেছে। তারা বলেন, জাসদ রাজনৈতিক ঐক্যের মধ্যেই দলের নিজস্ব রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি নিয়ে, নিজস্ব পতাকা উর্ধে তুলে ধরেই জনগণের কণ্ঠস্বর হিসাবে কাজ করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments