ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, পরিবহন ভাড়া কমানো ও হকার আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে আজ সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবীর। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াত, নির্বাহী সদস্য আফসার উদ্দিন, আনিসুর রহমান পাটোয়ারী, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, কেন্দ্রীয় নেতা রাকিব হোসেন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেন, বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যখন জ্বালানি তেলের মূল্য কমানো সম্ভব ছিলো তখন লুটপাট বহাল রাখার জন্য আইএমএফের কাছে মাথা বন্ধক রেখে জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি অক্টেন ৪৬, পেট্রোল ৪৪ এবং ডিজেল ৩৪ টাকা বাড়িয়ে ছিল। ফলে কৃষিসহ প্রতিটি সেক্টরের দাম বৃদ্ধি হয় এবং সাধারণ মানুষ সর্বগ্রাসী সংকটে পড়ে। এ পরিস্থিতিতে নেতৃবৃন্দ আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোট আহূত অর্ধদিবস হরতালের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং রাজপথে থেকে হরতাল পালনের অঙ্গীকার করেন।
সমাবেশে নেতৃবৃন্দ চলমান চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন এবং চা-শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার সুপারিশ করেন।
সমাপনী বক্তব্যে হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশেম কবির হকারদের ওপর দমন-পীড়ন-নির্যাতন-মামলা-হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, হকার নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে হকার আইন প্রণয়নের দাবি জানান।
সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments