রংপুর অফিস: তামাক ক্রয়ের উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও লালমনিরহাট উপ কর কমিশনারের কার্যলয় ঘেরাও করেছে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। বুধবার বেলা ১১ টায় লালমনিরহাট উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি শেষে লালমনিরহাট উপ কর কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
তাদের দাবি গুলো হলো- কৃষক/ চাষীদের নিকট থেকে তামাক ক্রয়ের উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষীদের জন্য সরকারী ভাবে কৃষি ঋণের ব্যবস্থা, বিড়িতে অগ্রীম আয়কর ১০ শতাংশ প্রত্যাহার করা, তামাক চাষীদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করা এবং বিদেশে তামাক রপ্তানি বন্ধ না করা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমনিরহাট জেলার মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। এই জেলায় অন্য কোন ফসল ভালো না হওয়ায় এ অঞ্চলসহ দেশের লক্ষ লক্ষ মানুষ তামাক চাষের সঙ্গে জড়িত। এই তামাক বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। পরিবারের ভরনপোষনের পাশাপাশি ছেলেমেয়েদের পড়ালেখার খরচ জোগায়ে থাকি। এছাড়া এখানে উৎপাদিত তামাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। ফলে আমাদের দেশে বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা অর্জিত হয়। এতে দেশের অর্থনীতিতে রেমিটেন্স যুক্ত হয়। কিন্তু বহুজাতিক কোম্পনীর একটি প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এদেশের সাধারণ গরিব তামাক চাষীদের দারিদ্রতার সুযোগ নিয়ে সুদের মাধ্যমে দাদণ বা ঋণ দিয়ে একক ভাবে তামাক ক্রয় করে আসছে। তামাক চাষীদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করতে হবে। একইসাথে তামাক চাষীদের জন্য সরকারি কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরো বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর চক্রান্তে সরকার চলতি অর্থবছর থেকে তামাক ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর প্রদান চালু করেছে। দেশীয় তামাক কোম্পানীর জন্য ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করা হলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে আমরা মনে করি। এছাড়া এই তামাক দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্পে ব্যবহৃত হয়। সুতরাং তামাক চাষী ও বিড়ি শ্রমিকদের স্বার্থে বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করতে হবে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা ব্রিটিশ নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তামাক চাষীরা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির আহবায়ক জামিল আক্তার। মানববন্ধনে বক্তব্য বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রফিক হোসেন, বিড়ি শ্রমিক নেতা লুৎফর রহমানসহ তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments