ডেস্ক রিপোর্ট: আগামী জুন মাসে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মা-বাবাদের বলবো শিশুদের জন্মনিবন্ধন করে ফেলতে এবং জন্মনিবন্ধন দিয়ে করোনা টিকার রেজিস্ট্রশন করতে, যাতে টিকা নিতে সমস্যা না হয়।’ শুক্রবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শিশুদের জন্য এই টিকা বিশেষ ধরনের ফাইজার টিকা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেয়েছি এবং ইতোমধ্যে ৩০ লাখ টিকা আমাদের কাছে এসে পৌঁছেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। সেইসঙ্গে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রশংসিত হয়েছে। আমরা সঠিক সময়ে করোনার টিকা দিতে পেরেছি বলে মৃত্যুর হার এতো কম হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সব উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট ...
স্টাফ রিপোর্টার: গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ ব্যবস্থাপনায় সর্বাধুনিক চিকিৎসা নির্দেশিকা উদ্বোধন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ব থাইরয়েড দিবস ২০২৬ কে সামনে রেখে চিকি ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাসিকস অব অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments