ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার থেকে পুরোদমে এই সেবা পাচ্ছে হাসপাতালের আইসোলেশনে থাকা করোনায় আক্রান্তরা। এই সিস্টেমের ফলে একসাথে ২৫০ জন ব্যক্তিকে অক্সিজেনের আওতায় আনা যাবে। সে সাথে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজলের মাধ্যমে অক্সিজেন সেবা। সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরো একধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৬১৭। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments