রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ভ্যান চালককে কুপিয়ে হত্যার তিনমাস যেতে না যেতেই একই এলাকায় তানভির হোসেন সিফাত (৩০) নামের বেঙ্গল বিস্কুট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধর করে গুরুতর আহত করার পর নগদ অর্থ ছিনিয়ে নেয়া হয়েছে। স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকায়। আহত তানভির বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসিন্দা। সে বেঙ্গল বিস্কুট কোম্পানির মাহিলাড়া এলাকার ডিলার স্বপন কুমার বেপারীর ডিএসআর পদে কর্মরত।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে আটটার দিকে কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী বড় সরদারবাড়ি সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে। কাঁপা কাঁপা স্বরে ওই যুবক জানিয়েছেন, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ছিনতাইকারীরা তার সাথে টাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত (১০ জানুয়ারি) দিবাগত রাতে একই এলাকায় বসে কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ভ্যান চালক মঞ্জু বেপারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments