স্টাফ রিপোটার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১০ আগস্ট বুধবার ঢাকাসহ দেশব্যাপি বিক্ষোভ করেছে। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে জাসদ আজ বুধবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও’র সামনে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করে। এ সমাবেশে সভাপতিত্ব করেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোঃ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সভাপতির ভাষণে জনাব হাসানুল হক ইনু এমপি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। গণপরিবহণ ও পণ্যপরিবহণের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধিসহ জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। জনাব ইনু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধর আত্মঘাতি সিদ্ধান্ত প্রত্যাহার করতে আর্থিক খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় করা, দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জনাব হাসানুল হক ইনু বৈশ্বিক সংকটে অর্থনীতি সচল রাখতে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে আগামী ছয় মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ জাসদ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করে।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments