পিরোজপুর অফিস : পিরোজপুরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় প্রতিক্রিয়া বিষয়ক এক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (HEU) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. এনামুল হক। জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এইচএসডি–এইচইইউ এর পরিচালক (প্রশাসন) ও উপসচিব সমন্বয়ক মোহাম্মদ শওকত হোসেন খান। এছাড়া প্রশিক্ষক হিসেবে অংশ নেন ডা. এ.জি.এম. মশিউকুর রহমান ও ডা. রাহাত আরা নূর। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা কেবল ভুক্তভোগীর শারীরিক ক্ষতি নয় বরং মানসিক ও সামাজিক দিকেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ ধরনের সহিংসতার শিকার নারীরা যাতে দ্রুত স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা পান, সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। বক্তারা আরও উল্লেখ করেন, “লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বাস্থ্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানই এ খাতের অন্যতম দায়িত্ব।” কর্মশালায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
সব মন্তব্য
No Comments