৩৫০ কোটির মেগা লগ্নি থেকে মানবসেবা - সম্প্রীতির প্রতীক মোহনবাগানের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী

প্রকাশ : 18 Sep 2026
৩৫০ কোটির মেগা লগ্নি থেকে মানবসেবা - সম্প্রীতির প্রতীক মোহনবাগানের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী

লুতুব আলি, কলকাতা: বঙ্গ সন্তান অসিতকুমার চ্যাটার্জী শুধু বিশিষ্ট শিল্পপতি নন, তিনি সমাজসেবক এবং ভারতের সর্ববৃহৎ জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের সহ-সভাপতি। দরিদ্র সেবায় নিয়োজিত এই প্রাণ ভারত সেবাশ্রম সংঘের বিরল সম্মান 'মানব রত্ন' ও 'সেবা ভারতী' পুরস্কারে ভূষিত হয়েছেন।


গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তাঁর ৭০তম জন্মবর্ষ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। সেদিন তাঁর গুণমুগ্ধ মানুষের ঢল নেমেছিল।


প্রচারবিমুখ এই মানুষটি তিন দশকের বেশি সময় ধরে প্রতিদিন দরিদ্র সেবা, নারায়ণ সেবা ও অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কাজ করে আসছেন। প্রতি সপ্তাহে তিনি দরিদ্র মানুষদের হাতে রেশন তুলে দেন। দুর্গাপূজায় যেমন নতুন বস্ত্র দান ও নারায়ণ সেবা করেন, তেমনি ঈদ ও অন্যান্য পর্বেও নীরবে-নিভৃতে একই কাজ করে যান। তাই তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব।


হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের কাছে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। তিনি প্রতি বছর হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ছেলেমেয়েদের নিয়ে ১০০ জোড়া গণবিবাহের আয়োজন করেন। এই কাজও তিনি তিন দশক ধরে করে আসছেন। তাঁর এই মহান জনসেবামূলক কাজে সমানভাবে সহযোগিতা করেন তাঁর সুযোগ্য পুত্র তন্ময় কুমার চ্যাটার্জী।


মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অসিতবাবুর একাধিক ব্যবসায় হাজার হাজার কর্মচারী কাজ করেন, যাদের তিনি সহকর্মী হিসেবে মর্যাদা দেন। কর্মীরাও তাঁকে পেয়ে গর্বিত।


এদিকে রাজ্যের পর্যটন ও হোটেল ব্যবসাকে পুনর্জীবিত করতে বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। তাঁর সংস্থা চ্যাটার্জী রিসোর্স ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড রাজ্যের বিভিন্ন জেলা ও মফস্বল শহরে ৬টি পাঁচতারা হোটেল তৈরিতে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। এই প্রকল্পে দেশের প্রথম সারির হোটেল গ্রুপ আইটিসি, তাজ বেঙ্গল এবং ফরচুন সিলেক্টের সঙ্গে কোলাবরেশন করা হচ্ছে।


প্রথম পর্যায়ে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদীর তীরে ফরচুন সিলেক্ট শান্তি টাকির সঙ্গে যৌথভাবে প্রথম পাঁচতারা রিসোর্ট গড়ে তোলা হবে। বুধবার দুই সংস্থার মধ্যে প্রাথমিক চুক্তির খসড়া স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্প চালু হলে দেশ-বিদেশের পর্যটকরা টাকিতে আসবেন এবং স্থানীয়দের ব্যাপক কর্মসংস্থান হবে।

সম্পর্কিত খবর

;