ডেস্ক রিপোর্ট: ছত্তীসগঢ় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে ভারতের উত্তর মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরো দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২৬ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৬ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ নিকলী সর্বোচ্চ ১৬ মি. মি. এবং গতকালের সর্বোচ্চ ৩৫.৮ ও আজকের সর্বনিম্ন শ্রীমঙ্গলে ২৪.৬ তাপমাত্রা।
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিন ...
সব মন্তব্য
No Comments