ডেস্ক রিপোর্ট: প্রতিষ্ঠার প্রথম বছরেই বাজিমাত করলো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। দেশিয় সংগীতকে বিশ্বমানে উপস্থাপনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এ মিউজিক লেবেল অর্জন করল বর্ষসেরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের স্বীকৃতি।
১৮ অক্টোবর সন্ধ্যায় পদ্মা সেতুর পাদদেশে শেখ রাসেল সেনানিবাসে আয়োজিত দেশের অন্যতম সংগীতের আয়োজন ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ এর জমকালো আসরে বছরের সেরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে একে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের মঞ্চে টিএম রেকর্ডসের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং টিএম পরিবারের সংগীতশিল্পীবৃন্দ। পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল আলম সাচ্চু ও ডা. আশীষ কুমার চক্রবর্তী।
পুরস্কার গ্রহণ করে ফারজানা মুন্নী বলেন, “প্রতিষ্ঠার পর এটি আমাদের প্রথম পুরস্কার এবং এটি এলো চ্যানেল আইর পক্ষ থেকে। আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তাই এ স্বীকৃতি আমাদের জন্য অনেক আনন্দের। এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল ভালো কিছু করার।”
বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে ২০২১ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে টিএম রেকর্ডস। দেশসেরা তরুণ সংগীতশিল্পীদের কণ্ঠে কৌশিক হোসেন তাপসের কথা ও সুরে একের পর এক চমক জাগানিয়া মিউজিক ভিডিওতে কোটি শ্রোতার হৃদয়ে আসন করে নেয় প্রতিষ্ঠানটি। বিপুল বাজেটের মিউজিক ভিডিওগুলোতে দেশসেরা তারকাদের পাশাপাশি অংশ নেন বলিউড তারকারা। দেশিয় গানের এমন ভিন্নমাত্রায় উপস্থাপন দর্শক-শ্রোতাদের বছরজুড়ে আলোড়িত করে।
তারই স্বীকৃতিস্বরূপ ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ বর্ষসেরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ভূষিত করা করা হয়।
অন্যদিকে, একই আয়োজনে নতুন মাত্রা যোগ করে বাংলা চলচ্চিত্রে দশক সেরা সংগীত পরিচালক হিসেবে পুরস্কৃত করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত ব্যক্তিত্ব কৌশিক হোসেন তাপসকে।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী চলচ্চিত্রের ‘আমি নি:স্ব হয়ে যাবো’ গানটির সংগীত পরিচালক হিসেবে অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক আনিসুল হক ও সংগীত ব্যক্তিত্ব মানাম আহমেদ।
পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় কৌশিক হোসেন তাপস বলেন, “চলচ্চিত্রে আমার সুর করা প্রথম গানটির জন্য এমন স্বীকৃতি সত্যিই আমাকে আনন্দিত করছে। ভালো লাগছে এক দশকের চলচ্চিত্রের গানে এ গানটি সেরা হিসেবে স্বীকৃতি পাওয়ায়। পুরস্কারটি আমি উৎসর্গ করতে চাই-যে মানুষটির জন্য আমি স্বপ্ন দেখছি সামনে এগিয়ে যাওয়ার-সেই ফারজানা মুন্নি ও টিএম পরিবারের সকলকে।”
বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন ‘পাওয়ার কাপল’ খ্যাত কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। তাদের যৌথ প্রয়াসে সৃষ্টি হয়েছে দেশের প্রথম এইচডি মিউজিক চ্যানেল গানবাংলা এবং টিএম রেকর্ডস।
দেশিয় সংগীতের আন্তর্জাতিক প্লাটফর্ম উইন্ড অব চেঞ্জ এর মাধ্যমে বাংলা গানের সংগীতায়োজনকে তারা পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। এমন সব অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই তারা অর্জন করেছেন ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ (২০১৮) ও ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’সহ নানা আন্তর্জাতিক সম্মাননা।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments