রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন তরুণীকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। তবে তারা প্রাথমিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হোটেল থেকে দুই তরুণী ও একজন পুরুষকে থানা হেফাজতে আনা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দেয়া ব্যক্তিদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
এদিকে মাহিয়া মাহি ও তার সহযোগীরা সাংবাদিকদের ভিডিও ধারণের সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments