মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে ঢাকা-১৯ আসনে ব্যাপক গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরিবর্তনের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদুল আহসান রাশেদ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। জনগণের ভোটাধিকার ফিরবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত হবে। সাধারণ মানুষ আইনের সুরক্ষা পাবে এবং বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। এ ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।
পথসভায় আরো বক্তব্য রাখেন,মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার থানা বিএনপি,মোঃ হাসিবুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল,এডভোকেট আনোয়ার হোসেন খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাভার পৌর বিএনপি,মোঃ সুবহানিয়া মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌর যুবদল,ইমদাদুল হক বাবু, সাবেক সভাপতি, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল,রাকিব খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল,আল শাহরিয়ার নাদিম, সাংগঠনিক সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি,তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা জেলাসহ অনেকেই ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments