আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ছিনতাই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ভারতীয় জনতার গণপিটুনিতে আক্রাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত ও আহত হয়েছে আরো ৫ জন।
সোমবার (১১ আগষ্ট) বিকালে ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে এঘটনা ঘটে। নিহত যুবক আক্রাম হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মোছা সরদারসহ গ্রামবাসীরা জানান আক্রাম হোসেন দীর্ঘদিন ধরে বরিশালে থাকতো। ভারতীয় পুলিশ সুত্রে জানা গেছে, তারা ৮ বন্ধু মিলে সুনামগঞ্জের ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার সীমান্তপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা ভারতের
রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা এবং বাড়িঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের বাসীন্দারা ৬ আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে মাহেশখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে আক্রাম হোসেনের মৃত্যু হয়।
ভারতের খাসি হিলস জেলার পুলিশ সুপার জিরওয়া বলেন, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তিনি বলেন বাংলাদেশি নাগরিক আটককৃতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আক্রাম হোসেনের মৃত্যু হয়েছে। ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর আদালতে সোপর্দ্দ করা হয়েছে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো,আল আমীন বলেন ভারতে নিহত আক্রাম হোসেনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments