বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন না তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির জন্য আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন।
বার্তায় জানানো হয়, আবেদন করার জন্য শিক্ষার্থীকে https://ssl.du.ac.bd/studentlogin ওয়েব লিংকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাসবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাসবোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভ্যাকসিনের জন্য আবেদন করা যাবে। আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। মন্ত্রণালয় থেকে এই তালিকা অনুমোদিত হবার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে। এরপর শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments