নজরুল ইসলাম, তালা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে (২০১৬-১৭ অর্থবছর) প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা তালা উপজেলা কমপ্লেক্সের জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান। ইতঃপূর্বে তিনি জেলা এবং খুলনা বিভাগে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।
মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন হলরুমে জাতীয় ইমাম সম্মেলন-২০২২-২৩ অনুষ্ঠানে ইমাম মাওলানা তাওহীদুর রহমানকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম হিসেবে সম্মানিত করা হয়। এসময় তাকে পুরষ্কার হিসেবে নগদ অর্থ, সনদ প্রদান করা হয়।
জাতীয় ইমাম সম্মেলন-২০২২-২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় ইমাম মাওলানা তাওহীদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments