বরিশাল অফিস: বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে তিন জন।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, নগরীতে ১৮ বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে বাসে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে তিনজন। এর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপরজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে। তবে বাসের চালক-হেলপার কাউকেউ খুঁজে পাওয়া যায়নি।
নিহত দুজন হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম ও জয়দেব দাসের পুত্র চয়ন দাস। এছাড়া রাব্বি নামের আরেকজনকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তারও মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটি অতিক্রম করছিল। তখন বিপরীত দিক থেকে আরো একটি বাস এসে পড়ায় অপর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments