রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ রানা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহাগ আদিফের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাঁদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, অসহায়দের মধ্যে খাবার বিতরণ, দোয়া ও মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন, পোস্টারিং ও ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে তাঁদের উপস্থিতি দেখা গেছে। রাজশাহী কলেজ, গোদাগাড়ী উপজেলা ভবন,রাজশাহী নগর ভবন ও মোহনপুর বাজারের কয়েকটি দেয়ালে ওয়ালিদুর রহমানের নামে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে পোস্টারিং করার অভিযোগও রয়েছে।
তবে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গত ৫ আগস্টের পর থেকে তাঁদের নিজ নিজ এলাকা ও রাজশাহী শহরে প্রকাশ্যে দেখা যায়নি।
২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নামে পোস্টারিং ও কর্মসূচির খবর প্রকাশিত হয়েছে। রাজশাহীতেও নিষেধাজ্ঞার পর ছাত্রলীগের নেতা-কর্মীদের তৎপরতার অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ালিদুর রহমান বলেন, ছাত্রলীগকে কাগজে-কলমে কিংবা মুখে বলে নিষিদ্ধ করা যাবে না। এটি ছাত্রদের সংগঠন। খুব শিগগিরই আমাদের আপা (শেখ হাসিনা) দেশে ফিরবেন। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এ কথা বলার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অপর ছাত্রলীগ নেতা মাসুদ রানা ফোন রিসিভ করলেও অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো বক্তব্য না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সোহাগ আদিফের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে মোহনপুর থানার (ওসি) মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে প্রকাশ্য কর্মসূচি পরিচালনার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়ে এখন নজর রয়েছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments