স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-বিভাগ ( ডিবি )। সোমবার (৪ আগষ্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো ১। ঢাকা কদমতলি থানার ৫৮, ৫৯ ও ৬০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬) ২। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮) ৩।গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭নং পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০) ৪। অনলাইন আওয়ামী লীগ ব্লগার ও এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫) ৫। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩) ৬। ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহ-সভাপতি মোঃ মতলব মুন্সী (৫৫) ৭। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪নং সুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন সরকার (৫৮) ৮। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো: আইয়ুব আলী তরফদার (৪৭) ৯। বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান টিটু (৪৮) ১০। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯) ১১। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম (৩৮) ।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার ( ৩ আগস্ট ২০২৫ ) কদমতলি থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একইদিন বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাহ মুহাম্মদ সবুর হোসেন ও শাহ বিপুল খন্দকার ওরফে বদিকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। রবিবার অপর এক অভিযানে কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত কামাল পাশা অনলাইন আওয়ামী ব্লগার ও এক্টিভিস্ট। সাম্প্রতিক সময়ে অনলাইনে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের উস্কানি দিয়ে আসছিল সে।
অন্যদিকে মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জাকে রবিবার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম । রাজধানীর পল্লবী এলাকা থেকে অপর এক অভিযানে মোঃ মতলব মুন্সীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত মতলব দুটি মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার অপর এক অভিযানে বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ভাটারা থানা এলাকা থেকে মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত আরিফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একই তারিখ রাত আনুমানিক ৩:২০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে সৈয়দ আমানউল্লা হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। রাজধানীর রমনা থানা এলাকা হতে সোমবার মোঃ রমিজ উদ্দিন সরকারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। একই দিন মো: আইয়ুব আলী তরফদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments