স্টাফ রিপোটার: ভালবাসা দিবসে সব্যসাচী সিনেমার শুটিং শুরু হবে নাটোরে। আজ ৩১ জানুয়ারী সিনেমাটির ফাস্ট লুক হিসেবে পোষ্টার প্রকাশ করা হয়েছে।
কবি জীবনানন্দ দাসের অমর সৃষ্টি বনলতা সেন এর জন্মভিটা নাটোরে আমার পরিচালিত প্রথম সিনেমার শুটিং করবো এ ভাবেই বললেন সব্যসাচী সিনেমার পরিচালক বড়ুয়া মনোজিত ধীমন।
সব্যসাচী সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লেখেছেন মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটি নির্মিত হচ্ছে সাদাকালো ফর্মেটে। বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় ডাবিং করে আন্তর্জাতিক ভাবে মুক্তি দেওয়া হবে।
পরিচালক জানান গতানুগতিক সিনেমার গল্পের বাহিরে একটি ভিন্নধর্মী এই সব্যসাচী সিনেমায় নতুন-পুরাতন চিত্রনায়িকা সহ ৭ জন নারীর গল্পে ফুটে উঠবে শিল্প-সাহিত্যের নন্দনতত্ব ও মৌলিক শিল্পচর্চার সঠিক বিনোদন।
পরিচালক আরো জানান, রুটস্ টেলিফিল্ম এর ব্যানারে ‘সব্যসাচী’ সিনেমার প্রি-প্রডাকশনের কাজ চলছে, চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে চুক্তিবদ্ধ করেছি, নতুন নায়িকাদের অডিশন নিচ্ছি, খুব শিগ্রই চূড়ান্ত করবো। সিনেমাটিতে থিয়েটারের ছেলে-মেয়েদের প্রাধান্য দেওয়া হচ্ছে, নতুন শিল্পী তৈরীর জন্যই আমি রিস্ক নিয়ে নতুনদের সুযোগ দিচ্ছি।
রুটস্ টেলিফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে, সব্যসাচী সিনেমা তাদের প্রযোজিত প্রথম সিনেমা, এই প্রতিষ্ঠান থেকে ধারাবাহিক ভাবে ৫টি চলচ্চিত্র প্রযোজনা করা হবে, আর এই ৫ টি চলচ্চিত্রের চিত্রনাট্যকার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মনজুরুল ইসলাম মেঘ। সবগুলি চলচ্চিত্র পরিচালনা করবেন আলাদা আলাদা পরিচালক। নির্মান সহযোগিতায় থাকছে বাংলা টকিজ। সার্বিক সহযোগিতায় এ এস মিডিয়া ভিশন (নাটোর)।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments