স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা মানে নিজের মত প্রকাশ করা। আর গণতন্ত্র মানে হচ্ছে যাই বলি না কেনো তার জবাবদিহিতাই গণতন্ত্র। গণতন্ত্র মানে এই নয় যে, আমি যা ইচ্ছে বলবো। এই দুটিকে সমন্বয় করে চলতে হবে।
সোমবার দিনব্যাপী পলাশ উপজেলার জিনারদী বাজার, কুড়াইতলী, সানের বাড়ী এবং ঘোড়াশাল পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডে ধানের শীষের ভোট চেয়ে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আগের একটি দল ধন-দৌলত আহরণ করে রাজনীতি করতো। শতশত কোটি টাকা লোপাট করেছে। এটি রাজনীতি নয়, এটির নাম লুন্ঠন।
তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সততার রাজনীতি করি, প্রয়াত খালেদা জিয়ার আপোষহীন আদর্শে বিশ্বাস করি এবং তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে দেশকে জাগিয়ে তোলার রাজনীতি করি। একারণেই আমি আপনাদের দোয়ারে আসছি।
ভোটারদের প্রতি আহবান জানিয়ে ড. মঈন খান বলেন, ১২ ফেব্রুয়ারী আমরা যাতে সবাই পরিবারের বোন, কন্যা, স্ত্রী, মা এবং ভাবীদের কেন্দ্রে ভোট দিতে পাঠাবেন। সেদিন মা-বোনদের সকালে ঘরে কোন কাজ রাখবেন না। তারা যেনো ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments