স্টাফ রিপোর্টার: দেম এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বূাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সিইসি মাঠ প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কিছু নেই। আপনারা মাঠে কাজ করেন, বাস্তবতা আপনারাই সবচেয়ে ভালো জানেন।
নির্বাচন দায়িত্ব অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এএমএম নাসির উদ্দিন বলেন, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে, তাতে সামান্যতম বিচ্যুতিরও সুযোগ নেই। এবার নির্বাচন কমিশন আইনের শাসনের প্রকৃত অর্থ জনগণের সামনে তুলে ধরতে চায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে খারাপ নির্বাচনের যে অপবাদ রয়েছে, তা ঘুঁচিয়ে দিতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যেই কমিশন কঠোর অবস্থানে রয়েছে।
আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমান। কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না। দল বা পরিচয়ের কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারার উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments