কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এবার জেলেদের জালে ধরা পড়েছে পাঁচ মন ওজনের ব্লাক মার্লিন নামের একটি মাছ। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। এ মাছটি সোমবার দুপুরে মৎস্য বন্দর মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রথমে মাছটি ক্রয়ে কেউই আগ্রহ দেখায়নি। পরে ১৫ হাজার টাকায় কিনে নেয় মো.জামাল নামের এক মৎস্য ব্যবসায়ী। স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা না থাকায় তিনি মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠাবেন বলে জানা গেছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানান, রবিবার রাতে বঙ্গোপসাগরের ৮ বাম এলাকায় মো.হারুন মাঝি নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি অপরিচিত বিধায় উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভীড় করে। এ মাছের পাখনা থাকায় এরা বেশ দ্রুত গতিসম্পন্ন। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবেই বেশ পরিচিত।
জেলে মো.হারুন মাঝি বলেন, ইলিশ সহ অন্যান মাছের সাথে এ মাছটি তার জালে ধরা পড়ে। জাল থেকে তুলতে তাদের বেগ পোহাতে হয়েছে। হঠাৎ করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় তারা ট্রলার নিয়ে মহিপুর মৎস্য বন্দর ঘাটে আসেন বলে তিনি জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছটির নাম ব্লাক মার্লিন। মূলত এ মাছ ভারত ও প্রশান্ত মহাসাগরে বিচরন করে। এ মাছ ঘন্টায় ১৩২ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।
এর আগে সোমবার সকালে আনোয়ার হোসেন মাঝি নামের আরো এক জেলের জালে ৫০ কেজি ওজনের একটি সেইল ফিশ ধরা পড়ে। এ মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসে এটিকে বিক্রি করা হয়েছে বলে জেলেরা জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments