বিশেষ প্রতিনিধি; বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) উজিরপুর উপজেলার গুঠিয়ায় বায়তুল ভিউ কমিউনিটি সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। বিশেষ বক্তা ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এছাড়াও ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাবু উপস্থিত ছিলেন। এসময় বক্তৃতা করেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান নির্বাচিত হন।
গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু নির্বাচিত হন। পৌর বিএনপির সভাপতির পদে মোট ভোটার সংখ্যা ২৭৯ জন।এর মধ্যে ২২০ জন ভোটার ভোট দেন। ১৬৭ ভোট পেয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন মোঃ শহিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক পদে মোট ভোট দেন ২২১ জন। এরমধ্যে মোঃ রোকনুজ্জামান টুলু ১৪০ ভোট পেয়ে উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments