সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গায় মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে। জায়গায়টি ঘিরে রেখেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা পরে জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।
স্থানীয়রা জানান, একজন ব্যক্তি প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। পরে সেই মর্টার শেলটি আশেপাশে থাকা সবাইকে দেখায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থলে এসে জায়গাটি ঘিরে রাখে। পুলিশের সাথে র্যাবের সদস্যরাও উপস্থিত হয় ঘটনা স্থলে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস জানান, মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি জায়গায় মর্টার শেলটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এটি প্রসেসিংয়ের মাধ্যমে ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোমা ডিসপোজাল টিম আগামীকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের একটি দল ঘটনা স্থলে অবস্থান করবে।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments