স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকায় আসার প্রস্তুতি সম্পন্ন করেছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ মাসের মধ্যেই দিল্লি থেকে ঢাকায় এসে তিনি ভারতীয় হাইকমিশনের দায়িত্বভার গ্রহণ করবেন।
শুক্রবার দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে হাইকমিশনার হিসেবে তাঁর নিয়োগের জন্য ‘লেটারস অব ক্রিডেন্স’ গ্রহণ করেন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তিনি শিগগিরই ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
গত এপ্রিলে ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নরেন্দ্র মোদি সরকার। এর মধ্য দিয়ে গত ৫৫ বছরে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতিমধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে।
দীনেশ ত্রিবেদী এর আগে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশ সরকারের অনুমোদনের পর তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর রাজনীতিবিদকে হাইকমিশনার করে ঢাকায় পাঠানো দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারতের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত। ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায় শুরুর বার্তা দিতেই ‘সম্মানিত, অভিজ্ঞ ও পোড় খাওয়া রাজনীতিবিদ’ দীনেশ ত্রিবেদীকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন সাবেক ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
সব মন্তব্য
No Comments