মো.পাভেল ইসলাম রাজশাহী: সারা দেশের মানুষের সাথে একযোগে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করলেন রাজশাহীর সর্বস্তরের মানুষ। স্বপ্ন ও গৌরবের পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ছিলো নানান আয়োজন।
ঘড়ির কাটায় ১১টা বেজে ৫৯ মিনিট। এলো সেই মাহেন্দ্রক্ষণ। বহু প্রতিক্ষিত স্বপ্ন আর গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর অন্য সবার মত সেই ঐত্যিহাসিক সময়ের সাক্ষী হয়ে থাকলেন রাজশাহীবাসীও। সেতু উদ্বোধন উদযাপনে সকালে মহানগরীর বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জড়ো হতে থাকেন সর্বস্থরের মানুষ।
সেখানে উৎসবমূখর পরিবেশে জেলা প্রশাসন আয়োজিত পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয়, জেলা, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সরকারি, বেসকারী, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে উৎসবে মাতেন।
এদিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে নেচে-গেয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের স্বাক্ষী হয়ে থাকলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে দলের নেতাকর্মীসহ সবাই যেন উদ্বোধন অনুষ্ঠন উপভোগ করতে পারেন সেজন্য ব্যবস্থা ছিলো বড় পর্দার।
নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনি তার প্রতিক্রিয়ায় বলেন, পদ্মা সেতুকে দেশের জন্য বড় অর্জন। পাশাপাশি বাঙালি জাতির জন্য এই সেতু গর্বের প্রতিক হয়ে রইলো।
নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার বলেন, আজকের দিনটি বর্তমান ও নতুন প্রজন্মের কাছে বিজয়ের দিন হিসেবে হৃদয়ের গভীরে লিখা থাকবে।
গৌরবের পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে যোগ দেয়া মানুষেরা বলছেন, এ যেন একাত্তরের ১৬ ডিসেম্বরের পর আরেক নতুন বিজয়।
পরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর সেই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে আওয়ামী লীগ নেতারা উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments