মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দেড় হাজার ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কথিত সাংবাদিক নেতা আল মনসুরকে আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ওই নেতার সার ও কীটনাশক দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
মঙ্গলবার রাত ৯ টায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতা আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সফিউল ইসলাম ওরফে গোলাম রব্বানী মাস্টারের ছেলে ও দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে বালিয়াডাঙ্গী প্রেস ইউনিটি নামক কথিত সাংবাদিক সংগঠনের সভাপতি।
ফরহাদ আকন্দ বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বিকেলে আমরা টিমসহ ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে তার সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ব্যাগ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। উপস্থিত লোকজনের সামনে আওয়ামী লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন।
এছাড়া আল মনসুর নিজেও একজন মাদকসেবী বলে জানা যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এই কর্মকর্তা আরও জানান, ‘মাদক কারবারের সঙ্গে বরখাস্ত হওয়া সেনাসদস্য আলিমুদ্দিনের ছেলে ফারাজ উদ্দীন জড়িত আছে বলে ইয়াবা উদ্ধারের সময় স্বীকার করেছেন আল মনসুর। ফারাজ উদ্দীন উপজেলার আমজানখোর ইউনিয়নের বাসিন্দা। তাকে এখনো আটক করা হয়নি। তাকেও আটকের ব্যাপারে কাজ চলছে বলে তিনি জানান।
এ ঘটনায় আল মনসুর ও ফারাজ উদ্দীনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ফরহাদ আকন্দ।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, অভিযুক্ত মনসুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা হয়েছে।আসামী মনসুর তাঁদের হেফাজতে রয়েছে।বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments