স্টাফ রিপোটার : “বিএনপি-জামাত তাদের রাজনৈতিক কর্মকা-ে কখনই সন্ত্রাস-সহিংসতা ও মিথ্যা প্রচার ছাড়ে নাই। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে সাঈদীর মৃত্যুকে অজুহাত করে যুদ্ধাপরাধের পক্ষে প্রচার ও সহিংসতা কর্মকা- শুরু করেছে। নব্বুইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছিল তাকে পথভ্রষ্ট করতে একইভাবে ধর্ম নিয়ে মিথ্যা প্রচার ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছিল। তারই ধারাবাহিকতা ১৯৯২-এর ১৭ আগস্ট সন্ধ্যায় পার্টি অফিসের সামনে আমাকে হত্যার জন্য গুলি করা হয়েছিল। দেশবাসীর দোয়া ও আর্শিবাদে আমি বেঁচে গেলেও আজ পর্যন্ত ঐ হত্যা প্রচেষ্টার কোন সুষ্ঠু তদন্ত বা বিচার হয় নাই। জনগণের আন্দোলনের চাপে আমাকে লন্ডনে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থার সকল ব্যয়ভার আমাকে ও আমার পরিবার ও শুভান্যুধায়ীদের বহন করতে হয়। এমনকি উত্তরায় আমার পিতার দেয়া জমিতে ব্যাংক ঋণে নির্মিত বাড়ীটি পর্যন্ত চিকিৎসা ব্যয় মেটাতে বিক্রি করতে হয়। আজ এত বছর পরে সেই হত্যা প্রচেষ্টার স্মরণ করে বিএনপি-জামাতের সাম্প্রতিক দেশ ও গণতন্ত্র বিরোধী তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। এটা স্পষ্ট করে বলা প্রয়োজন যে বিদেশী জুজুর ভয় দেখিয়ে এদেশের মানুষকে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রের পথ থেকে বিচ্যুৎ করা যাবে না।”
আজ ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় ওয়ার্কার্স পার্টি কার্যালয় প্রাঙ্গণে ১৭ আগস্ট মেনন হত্যা প্রচেষ্টার ৩১তম বার্ষিকীতে “সন্ত্রাসবিরোধী দিবস” এর কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ আয়োজিত রক্তদান ও হেপাটাইসিস বি ও সি স্ক্রীনিং কর্মসূচিতে আয়োজিত আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি একথা বলেন।
পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও মোস্তফা আলমগীর রতনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হেপটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল, ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, আইনী অর্থনীতিবিদ এম এস সিদ্দিকী।
আলোচনা সভার পর ঢাকা মেডিক্যাল কলেজ সন্ধ্যানী রক্ত সংগ্রহ করে ও হেপাটাইসিস বি ও সি স্কিনিং করা হয়।
উল্লেখ্য, গতকাল ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির সন্ত্রাসবিরোধী দিবসে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, বরিশাল, দিনাজপুর, গাইবান্ধা, নিলফামারী, খুলনা নগর ও জেলা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, গোপালগঞ্জসহ দেশের প্রায় প্রতিটি জেলা ও উল্লেখযোগ্য সংখ্যক উপজেলায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ, সমাবেশ, মিছিল ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments