রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় দিদিহার গ্রামে রাতে স্বামী ঘরে ফিরে দেখেন প্রতিবেশী লম্পট হাসান
হাত-মুখ বেধে ধর্ষণ করছে তার স্ত্রীকে। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামের সাইফুল বেপারির স্ত্রী (১৮) ১০ এপ্রিল রবিবার রাত ৮ টার দিকে এশার নামাজের জন্য টিউবওয়েল থেকে ওজু করে ঘরে ফেরেন। এসময়
পাশ্ববর্তী বাড়ির সহিদের লম্পট ছেলে হাসান (২৫) দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত মুখ বেধে ফেলে জোর পূর্বক ধর্ষণ করে।
এসময় ওই নববধুর স্বামী সাইফুল বেপারি (২৪) কর্মস্থল থেকে ঘরে ফিরে নিজ স্ত্রীকে ধর্ষণের দৃশ্য দেখে লম্পট হাসানকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেন। একপর্যায়ে ধর্ষকের মা-বোনসহ স্বজনরা এসে সাইফুল বেপারিকে মারধর করে লম্পট হাসানকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে খবর পেয়ে ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম গৃহবধূকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন এবং স্বামী সাইফুল বেপারিকে আহত অবস্থায় স্থানীয়রা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় বানারীপাড়া ফেরীঘাটে ধর্ষকের পক্ষের লোকজন তাদের ওপর দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে।
এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
সব মন্তব্য
No Comments