স্টাফ রিপোর্টার: দেশে সন্ত্রাস, নৈরাজ্য, চাদাবাজি, দখলদারি ও সকল অপকর্মের বিরুদ্ধে এবং ঢাকা মহানগর উত্তর সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক এর হাতকে শক্তিশালী করতে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর রুপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার ( ৩০ শে সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকা মহানগর উত্তর রুপনগর থানা এলাকার ১৩ নম্বর রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ঢাকা-১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ভাই এর হাতকে শক্তিশালী করতে এবং রুপনগর এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি দখলদারি ও সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলটি রুপনগর ১৩ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে শিয়ালবাড়ী,হাজী রোড, রুপনগর আবাসিক মোড় হয়ে ৩৯ নম্বর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন মাসুম, মিছিলে আরও উপস্থিত ছিলেন রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, থানা বিএনপির অন্যতন সদস্য ইউসুফ আলী মাদবর, স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েদুল আলম টুটুল, যুবদল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম হোসেন, রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর মাহমুদ হান্নান,যুবদল ৭ নং ওয়ার্ড আহবায়ক সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments