ডেস্ক রিপোর্ট: চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জাসদ এবং ওয়ার্কার্স পার্টির ২সদস্যের প্রতিনিধি দল চীন সফরে গেলেন
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য নাট্যজন নাদের চৌধুরী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য আলী আহমেদ এনামুল হক ইমরান। আজ ( ২জুন ২০২৪) রবিবার দুপুর ২:৪৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে চায়না ইষ্টার্ন এয়ার ওয়েজে যোগে কুংমিং হয়ে বেইজিং গেছেন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটি’র (The International Department of the Central Committee of Communist Party of China) আমন্ত্রনে আগামী ৩ জুন থেকে ১৫জুন পর্যন্ত এ সফরে দক্ষিন এশিয়া ও দক্ষিণ পুর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর কমিউনিস্ট পার্টি সমুহের সাথে বিভিন্ন আন্ত: অঞ্চলিক সেমিনারে অংশ নিবেন। এ সকল সেমিনারের মুল বিষয় হচ্ছে Chines Path to Modernization and World Socialism. আগামী ৫জুন চীনা কমিউনিস্ট পার্টি ভাইস-মিনিষ্টার মি. চেন ঝাও (Mr. Chen Zhou) এর সাথে বাংলাদেশের বাম প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। তারা, ৬জুন ÔThe World Political Party Think Tanks’ এর উদ্ধোধনী সম্মেলনে অংশগ্রহন করবেন। একই দিনে তারা, , Good Governance & Responsibility of Political Parties’ এবংNew Developments of Party Politics in the super Election Year’ শীর্ষক দুটি গুরুত্বপুর্ণ সেমিনারে বক্তব্য রাখবেন।
এ সফরে বেইজিং ছাড়াও লিয়াওনিং (Liaoning) প্রদেশের শেনইয়াং (Shenyang) এবং জিজিয়াং (Zhejiang) প্রদেশের হাংঝুও (Hangzhou) ও জাইশিয়াং (Jiaxing) সফর করবেন। প্রতিনিধি দল আগামী ১৫ জুন ২০২৪ ঢাকায় ফিরবেন।
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
সব মন্তব্য
No Comments