স্টাফ রিপোর্টার: সংসদ ছাড়া সংবিধান সংশোধন করার এখতিয়ার কারো নেই বলে মন্তব্য করেছেন জাগ্রত বাংলাদেশ নামে একটি সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। তিনি বলেন,সংস্কার কমিটি কেবল সংশোধনের প্রস্তাব করতে পারে। কিন্তু সংস্কার কমিটি যে সংশোধনের কথা বলে কালক্ষেপণ করছে সেটা অনৈতিক। এখন প্রয়োজন দ্রুত নির্বাচন। কারণ দেশের তরুণ প্রজন্ম জীবনে একবারও আওয়ামী ফ্যাসিবাদের জন্য ভোট দিতে পারেনি। এ থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা ও গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহিরুল ইসলাম কলিম বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে শেখ মুজিবুর রহমান ১৩ মিনিটের বিল এনে সংসদে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এদিনে ৫ম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র তথা মানুষের ভোটাধিকার হরণ করা হয় এবং চারটি ছাড়া সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। বর্তমানে উপদেষ্টাগণ জাতীয় দায়িত্ব পালন রেখে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও সে দলের মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দকে আজেবাজে কথা বলছেন, যেটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। তিনি তাদের সাবধানে কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিন। নির্বাচন দিয়ে কোন তালবাহানা জনগণ বরদাস্ত করবে না। যদি নির্বাচন নিয়ে কোন চক্রান্ত হয় তাহলে বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ৬০০ কোটি টাকা মার্জনা করেছেন। আপনি যতদ্রুত সম্ভব ট্যাক্সের টাকা ফেরত দিবেন।
জাগ্রত বাংলাদেশ’র সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রজন্ম একাডেমি’র সভাপতি কালাম ফয়েজী, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, জাগ্রত বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ শাহ, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সহ সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক মো. নবী হোসেন, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান, নূরে জান্নাত প্রমুখ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments