নাটোর প্রতিনিধি: শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা- টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এমন মন্তব্যের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে সদ্য পদাবনতি পাওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি গনমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চান।
এসময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সকল গনমাধ্যম কর্মীদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত ১৬ তারিখে যারা এই সরকারের (শেখ হাসিনা সরকারের) পক্ষ নিয়ে টিকিয়ে রেখেছিল তাদের কথা বলতে গিয়ে মুখ ফসকে সমস্ত পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গনমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন।
দুলু বলেন, গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ পিলখানা হত্যাকাণ্ড, সাংবাদিক সাগর-রুনির মৃত্যু, হেফাজতে ইসলামের হুজুরদের হত্যাকাণ্ডের লাশ যেভাবে দাফন করা হয়েছে এগুলো জাতির সামনে উপস্থাপন করবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আওয়ামী লীগ গত বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে না।
দুলু বলেন, অনেককেই এখন দেখা যাচ্ছে কিন্তু গত ১৫ বছর তাদের চেহারা দেখা যায়নি। অথচ আমার নির্যাতিত নেতাকর্মীরা আমার পাশে ছিল। বিএনপির নাম ভাঙিয়ে যার অপকর্ম করতে যাবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, ব্যবস্থা নেয়া হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখছেন, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেওয়া হবে’ মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। নোটিশের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছিল। বিএনপি সূত্রে জানা যায়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্ধারিত সময়েই নোটিশের জবাব দিয়েছেন। তবে তার বক্তব্য সন্তোষ জনক না হওয়ায় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদাবনতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments