অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক যুবকের প্রকাশ্যে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত সরে যেতে গিয়ে দুইজন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হাসান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। গাড়িটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কে থামিয়ে এক যুবক ও এক যুবতী চা খেতে নামেন। এ সময় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখায় স্থানীয়রা সেটি কিছুটা পাশে সরিয়ে পার্কিং করার অনুরোধ করেন।
এ নিয়ে চালক ও স্থানীয়দের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গাড়িতে থাকা ওই যুবক পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীর দাবি। গুলির শব্দে আশপাশের পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, ব্যস্ত মহাসড়কের পাশে প্রকাশ্যে অস্ত্র বের করে গুলি ছোড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, এমন ঘটনায় সাধারণ পথচারী ও স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments