রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে। রোববার (৩১ মার্চ) ধরা পড়া হাঙর মাছটির কোনো ক্রেতা না পেয়ে সোমবার (১ এপ্রিল) সকালে ফেলে দেওয়া হয়েছে। বানারীপাড়া বন্দর বাজারের মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন জানান, সন্ধ্যা নদীতে রোববার জাল ফেলে ছিলেন জেলে কালু। সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের একটি হাঙর মাছ পাওয়া যায়। পরে হাঙরটি আড়তে নিয়ে এসে ছিলেন তিনি। এসময় সেটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করেন। সোমবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই হাঙরটি ফেলে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, অনেক রাতে খবরটি জেনেছি। কিন্তু গিয়ে দেখা হয়নি। তাই হাঙরটি কোনো প্রজাতির তা বলা যাচ্ছে না। মৎস্য কর্মকর্তার ধারণা পথ ভুলে নদীতে এসে ছিল হাঙরের বাচ্চা।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments