নজরুল ইসলাম (তালা) প্রতিনিধিঃ অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে, টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি, সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিনি মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অজিত কুমার রাজ বংশী।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, অধ্যক্ষ শিব পদ গাইন, হিরন্ময় মন্ডলসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অথচ এবিষয় নিয়ে কারো মাথা ব্যথা নেই। নি¤œ বিত্ত ও মধ্য বিত্তদের নিয়ে কেউ ভাবে না। অথচ মুনাফাখোররা দেশের টাকা বিদেশে পাচার করছে। কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। কেউ প্রচুর টাকার মালিক হচ্ছে। কারো ঘরে খাবার নেই। দেশে ধনি গরিবের বৈষম্য বাড়ছে। বক্তারা অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের কাঠ গড়ায় এনে বিচার করতে হবে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments