শ্যামল বিশ্বাস, যশোর অফিস: যশোর জেলার শার্শার নাভারণে সেফটি ট্যাংক থেকে কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
শার্শা উপজেলাধীন নাভারণ এলাকার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আকবর আলীর ছেলে আহসান হাবিব অঙ্কুরের বাড়ীর সেফটি ট্যাঁক থেকে জেসমিন আক্তার (১৮) এর লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়, জেসমিন যশোর পলিটেকনিক কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী। এবং আসামী আহসান হাবিব অঙ্কুর ও একই কলেজের ৪র্থ বর্ষের ছাত্র। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯/১০ দিন পূর্বে জেসমিন নিখোঁজ হওয়ায় যশোর কোতয়ালী থানায় একটি সাধারণ জিডি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ খোঁজ পেয়ে আজ তার লাশটি উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, তাদের প্রেমের সম্পর্কে অবনতি ঘটলে আসামী আহসান হাবিব সুকৌশলে জেসমিনকে তার বাসায় এনে গলা কেটে হত্যা করে এবং সেফটি ট্যাংকিতে ফেলে রাখে।
যশোর র্যাব-৬ অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, আহসান হাবিব অঙ্কুরের স্বীকারোক্তি মতে তাদের বাসার সেফটি ট্যাংক থেকে নিহত জেসমিনের লাশটি উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকিকুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments