সুব্রত মন্ডলঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশন। আজ ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেতাদের সাথে মন্ত্রীর এ বৈঠক হয়। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।
পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিকরা ১৫ দফা দাবিতে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে থেকে সারাদেশে পণ্যপরিবহন সেক্টরে ৭২ ঘণ্টা কর্মবিরতি শুরু করে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়করের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে এবং ইতোমধ্যে আদায় করা বর্ধিত কর মালিককে ফেরত দিতে হবে। যেসব চালক ভারি মোটরযান চালাচ্ছেন তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিল্ড টেস্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। পণ্য পরিবহন খাতের ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার প্রভৃতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর কোনো অজুহাতেই বিধিনিষেধ আরোপ করা চলবে না। সব ধরনের মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদের রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনতে হবে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments