ডেস্ক রিপোর্ট: সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ করেছে তরুণ। আজ শনিবার (২৯ জুন) বেলা ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টেরের আয়োজনে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং এর সদস্যরা রাজধানীর শ্যামলীস্থ ক্লাব মাঠের সামনে মানবন্ধনের মাধ্যমে এই সংহতি প্রকাশ করে।
তরুনদের দাবি, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপুস্থিত। তাই একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানায় এই ফোরামের সদস্যরা। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে প্রণীত হতে হবে। পাশাপাশি গত ২৬ জুন মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ছিল। সেই দিবসকে লক্ষ্য করে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকসহ সকলকে মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান তরুনরা।
মানববন্ধনের পূর্বে স্বাস্থ্য সেক্টরের প্রশিক্ষণ কক্ষে তরুনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুজ্জামান, রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহাসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। এই আলোচনায় তরুনদের সাথে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments