শাহ আলম ডাকুয়া: বরিশাল জেলার উজিরপুরের কৃতি সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আব্দুর রাজ্জাক তালুকদারের মৃত্যুতে আউস (আমরা উজিরপুরের সন্তান) গ্রুপের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩১ জানুয়ারি রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী প্রয়াত আ. রাজ্জাক তালুকদার স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আমরা উজিরপুরের সন্তান (আউস) গ্রুপের সিনিয়র সহযোদ্ধা ও সৎসঙ্গ ফাউন্ডেশেনের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকারের সভাপতিতে আলোচনায় অংশ নেন সাংবাদিক ও লেখক শাহ আলম ডাকুয়া, কবি ও লেখক মোয়াজ্জেম হোসেন, কবি ও লেখক এসএম মোজাম্মেল হক, ক্রীড়াবিদ আব্বাস আলী তালুকদার, কবি ও লেখক অধ্যাপক মাহবুব রহমান, চুন্নু বালি প্রমুখ।
আব্বাস আলী তালুকদারের সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তব্যে মরহুমের কর্মময় জীবন নিয়ে ব্যাপক আলোচনা হয়। বামরাইল ইউনিয়নের উন্নয়নের রূপকার এ ব্যক্তির জন্য তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আগামীতে আউসের উদ্যোগে উজিরপুর সদরে এ গুণীব্যক্তির জন্মদিন ও মৃত্যু দিবসে আলোচনা অনুষ্ঠান করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
অন্য এক সিদ্ধান্তে উজিরপুরে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আউসের উদ্যোগে। সেখানে প্রয়াত রাজ্জাক তালুকদারের জন্য একটি কর্নার থাকবে।
রাজ্জাক তালুকদার হস্তিশুন্ড গ্রামে তার নিজের উদ্যোগে রাজ্জাক তালুকদার কমপ্লেক্স করেছেন। সেখানে নুরানি মাদ্রাসা, বালিকা বিদ্যালয় রয়েছে। রাজ্জাক তালুকদারের শেষ ইচ্ছা ছিল এ গ্রামে একটি মহিলা কলেজ স্থাপন করার। এ বিষয়ে সামসুল আলম জুলফিকার মহিলা কলেজ করার উপযোগী অবকাঠামো ও অন্যান্য দিকগুলো খতিয়ে দেখবেন বলে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাতে ৭.৩০ মিনিটের সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক তালুকদার মৃত্যুবরণ করেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments